1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ভারতে করোনা আক্রান্ত ৫২ লাখ ছাড়ালো

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৯৬ হাজার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা ৫২ লাখ ছাড়িয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

প্রকাশিত তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ভারতে ৯৬ হাজার ৪২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মাধ্যমে দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫২ লাখ ১৪ হাজার ৬৭৮ জনে।

একই সময়ে ভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ১ হাজার ১৭৪ জন মারা গেছেন। যার মাধ্যমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭ হাজার ৩৭২ জনে।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে বিশ্বের দ্বিতীয় জনসংখ্যার দেশটিতে এখন পর্যন্ত ৪১ লাখ রোগী সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৭৯ দশমিক ৮৬ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com