1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

আফগানিস্তানে বিমান হামলায় ৩০ তালেবান নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : তালেবানদের ওপর একাধিক বিমান হামলা চালিয়েছে আফগান বিমান বাহিনী। শনিবার এসব হামলায় অন্তত ৩০ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

তালেবান অবশ্য দাবি করেছে, বিমান হামলায় প্রায় দুই ডজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

এমন সময় এই হামলার খবর এলো যখন কাতারে আফগান সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা চলছে।

টুইটারে দেওয়া এক বিবৃতিতে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘আজ (শনিবার) সকালে তালেবান যোদ্ধারা কুন্দুজ প্রদেশের খান আবাদ জেলায় অবস্থান স্থলে (আফগান সেনাবাহিনীর) হামলা চালিয়েছে। সক্রিয় আত্মরক্ষা প্রক্রিয়ায় সেনাবাহিনী হামলা প্রতিহত করেছে।’

তিনি জানান, ৩০ জনেরও বেশি তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। এদের মধ্যে দুই কমান্ডার রয়েছেন।

পাল্টা বিবৃতিতে তালেবান দাবি করেছে, হামলায় তাদের কোনো যোদ্ধা নিহত হয়নি। বরং ২৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

স্থানীয় হাসপাতালের পরিচালক মোহাম্মদ নাইম মঙ্গল বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, হাসপাতালে তিন নিহত ও তিন আহত বেসামরিক নাগরিককে নিয়ে আসা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com