1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান গুতেরেসের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

সোমবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এই আহ্বান জানান।

গুতেরেস বলেন, ‘বর্তমানে আমাদের সামনে বহুপক্ষীয় ও নানামুখী সমস্যার আধিক্য রয়েছে। তবে বহুপক্ষীয় সমাধান নেই। জলবায়ু পরিবর্তন দ্রুত হচ্ছে। বায়োডারভারসিটি ভেঙে পড়ছে। বিশ্বব্যাপী দারিদ্র্য বাড়ছে। ঘৃণা বৃদ্ধি পাচ্ছে। ভূ-রাজনৈতিক সমস্যা দ্রুত গতিতে বাড়ছে। তার সঙ্গে যুক্ত হয়েছে মহামারি করোনাভাইরাস। যেটা বিশ্বকে আরও কোনঠাসা করে ফেলেছে। একমাত্র ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে উক্ত সমস্যাগুলোর মোকাবিলা করতে পারি আমরা। এক্ষেত্রে আরও বেশি আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।’

সোমবার থেকে শুরু হওয়া জাতিসংঘের প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলনে বিশ্বের ২০০টি দেশ অংশ নিয়েছে। যেখানে বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের নেতারা বিশ্বের নানাবিধ সমস্যা ও তার সমাধানের বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।

করোনাভাইরাসের কারণে এবারের অনুষ্ঠানে প্রত্যেক সদস্য দেশ থেকে কেবল একজন করে প্রতিনিধি অংশ নিতে পারছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com