1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

ইরান ইস্যুতে ট্রাম্পের সুরে কথা বললেন সৌদি বাদশাহ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের ৭৫তম অধিবেশনে ইরানের ব্যাপারে ব্যাপক সমাধান চেয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। বুধবার ভার্চুয়াল ভাষণে তিনি লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের দাবিও জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই বাদশাহ সালমান দাবি করেছেন, ২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে নিজের সুবিধা বাগিয়ে নিয়েছে ইরান। এর মাধ্যমে তেহরান তার ‘আগ্রাসী কর্মকাণ্ডের মাত্রা বাড়িয়েছে, সন্ত্রাসী নেটওয়ার্ক তৈরি করেছে এবং সন্ত্রাসবাদকে ব্যবহার করেছে।’

সৌদি বাদশাহর দাবি, ওই চুক্তি ‘বিশৃঙ্খলা, উগ্রবাদ ও সাম্প্রদায়িকতা’ ছাড়া আর কিছুই সৃষ্টি করতে পারেনি।

তিনি বলেন, ইরানের ব্যাপারে ‘একটি বিস্তৃত সমাধান এবং কঠোর আন্তর্জাতিক অবস্থান’ প্রয়োজন।

আগে থেকে রেকর্ড করা ভিডিও ভাষণে সৌদি বাদশাহ ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে আলোচনা শুরুর ব্যাপারে যুক্তরাষ্ট্র যে উদ্যোগ নিচ্ছে তার প্রশংসাও করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com