1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

ভারতে করোনায় আরও ১১৪১ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ৯২ হাজার ২৯০ জন মানুষ কোভিড-১৯ রোগে মারা গেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, নতুন করে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন আরও ৮৬ হাজার ৫২ জন। যার মাধ্যমে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৮ লাখ ছাড়িয়েছে। এ সময়ে ১৫ লাখের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৮০ হাজারের বেশি কোভিড রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। যার মাধ্যমে বিশ্বের দ্বিতীয় জনসংখ্যার দেশটিতে ৪৭ লাখের বেশি মানুষ করোনামুক্ত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com