1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

কুয়েতের আমির শেখ সাবাহ আর নেই

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদ আর নেই। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ৯১ বছর বয়সে তিনি মৃত‌্যুবরণ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন) । কুয়েতের সরকারি সংবাদমাধ্যম কুয়েত টিভি এ তথ‌্য জানিয়েছে।

১৮ জুলাই স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন শেখ সাবাহ। একদিন পরই তার অস্ত্রোপচার করা হয়। ২৩ জুলাই উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়।

উত্তরসূরি হিসেবে শেখ সাবাহ তার ভাই যুবরাজ শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহর নাম ঘোষণা করেছিলেন।

কুয়েতি আমিরের দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘কুয়েতের জন্য জনগণ, ইসলামিক ও আরব বিশ্ব এবং বন্ধুপ্রতীম দেশগুলোর জনগণের জন্য অতন্ত্য দুঃখজনক ও শোকাবহ যে,  আমির ই দিওয়ান কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমাদ আল জাবির আল সাবাহ’র মৃত্যুর জন্য শোক প্রকাশ করছে।’

২০০৬ সাল থেকে আমির হিসেবে কুয়েত শাসন করছিলেন শেখ সাবাহ। তবে ৫০ বছরেরও বেশি সময় তিনি দেশটির পররাষ্ট্র নীতি নির্ধারণের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি প্রতিবেশী বড় দেশগুলোর সঙ্গে ভারসাম্য বজায় রেখেছেন। বিশেষ করে সৌদি আরবের সঙ্গে তিনি সম্পর্ক জোরদার করেছেন, সাবেক দলখদার ইরাকের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করেছেন এবং ইরানের সঙ্গে আলোচনার দ্বার উন্মুক্ত করেছিলেন। কাতারকে যখন সৌদি ও অন্যান্য আরব রাষ্ট্রগুলো বয়কট করেছিলেন আমির শেখ সাবাহ তখন মধ্যস্থতার চেষ্টা করেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com