1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৪৪ ধারা লঙ্ঘন করায় বৃহস্পতিবার দিল্লি থেকে উত্তরপ্রদেশের হাথরসে যাওয়ার পথে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গণধর্ষণ ও নির্মম অত্যাচারে হাথরসে এক দলিত নারীর মৃত্যুর ঘটনায় ফুঁসে উঠেছে পুরো ভারত। বুধবার মুম্বাইতে মোমবাতি মিছিল করেছেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। সেই আন্দোলন আরও জোরদার করতেই হাথরস যাওয়ার সিদ্ধান্ত নেন রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, বৃহস্পতিবার রাহুল ও প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতা-নেত্রীদের প্রতিনিধি দলের একটি কনভয় হাথরসের পথে রওনা হয়। কংগ্রেসের এই কর্মসূচি ঠেকাতে ১৪৪ ধারা জারি করেছিল যোগী সরকার। রাহুল-প্রিয়াঙ্কাদের কনভয় হাইওয়ের গ্রেটার নয়ডায় আসতেই আটকে দেওয়া হয়। কিন্তু এরপরও রাহুল-প্রিয়াঙ্কা স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে হেঁটে রওনা দেন হাথরসের দিকে।

এসময় রাহুল টুইটারে লিখেছেন, ‘এইমাত্র পুলিশ আমাকে ধাক্কা দিয়েছে, লাঠিচার্জ করেছে এবং মাটিতে ফেলে দিয়েছে। আমি জানতে চাই এদেশে কি কেবল মোদিই হাঁটতে পারবেন? সাধারণ মানুষ কি হাঁটতে পারবেন না? আমাদের গাড়ি থামানো হয়েছে, তাই আমরা হাঁটছি।’

হাথরস থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূর থাকতেই রাহুল-প্রিয়াঙ্কাদের দলটিকে আটকে দেয় পুলিশ। এসময় কর্তব্যরত পুলিশ কর্মকর্তা রাহুলকে বলেন, ‘আপনি ১৪৪ ধারা ভাঙছেন।’

জবাবে রাহুল বলেন, ‘১৪৪ ধারার অপব্যবহার করছেন আপনারা।’

কথা কাটাকাটির এক পর্যায়ে এখান থেকে রাহুল ও প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার করে পুলিশ।

নদীয়ার এডিসিপি রনবিজয় সিং বলেছেন, ‘আমরা তাদের এখানে থামিয়েছি। মহামারি আইনের লঙ্ঘন হয়েছে। আমরা তাদের সামনে যেতে দেব না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com