1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ময়মনসিংহ বিভাগের দায়িত্বে মতিয়া চৌধুরী

  • আপডেট টাইম :: রবিবার, ৪ অক্টোবর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম জোরাদার এবং গতিশীল করতে ৮টি সাংগঠনিক বিভাগের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্যদের সমন্বয়ে ৮টি টিম গঠন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
শনিবার (৩ অক্টোবর) দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এসব বিভাগীয় টিমের প্রস্তাব দলের সভাপতির কাছে জমা দিলে তিনি অনুমোদন দেন। বিকেলে সংবাদ সম্মেলনে এ বিভাগভিত্তিক অনুমোদিত এসব টিম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকদের নেতৃত্বে কমিটিতে সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিভাগভিত্তিক সম্পাদক এবং সদস্যরা রয়েছেন। এরমধ্যে ময়মনসিংহ বিভাগের দায়িত্বে যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন সাবেক তিন বারের সফল কৃষিমন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী এমপি। তাকে ১নং সদস্য হিসেবে রাখা হয়েছে এ টিমে। টিমের অন্যরা হলেন যথাক্রমে- কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সদস্য মারুফা আক্তার পপি ও সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং।
এছাড়াও টিম সমন্বয়ক হিসেবে রাখা হয়েছে- কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দিপু মণি ও সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল কে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com