1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বদলে গেছে অভিনেতা সিদ্দিকের জীবন নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশ শুরু, যোগ দিয়েছেন তারেক রহমান জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এটা প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে: আইনমন্ত্রী এবার প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করবে ভারত, তালিকায় নেই বাংলাদেশ জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম প্রচার, শিবির বললো সুযোগ নেই কিশোরগঞ্জে নদ-নদীর পানি বেড়ে তলিয়ে গেছে ৬ হাজার হেক্টর জমির ধান জিয়াউর রহমানের ত্রিপক্ষীয় শ্রমনীতি শ্রম কল্যাণের ভিত্তি মজবুত করেছে: রাষ্ট্রপতি সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের নাকুগাঁওয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত মহান মে দিবস আজ

দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক  : স্পিকারের চেয়ার শূন্য রেখেই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনটি শুরু হয়েছে। শুরুতেই সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাগত বক্তব্য দেন। বক্তব্যে তিনি গণঅভ্যুত্থানের জড়িতদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তারেক রহমান বলেন, দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো, আলহামদুলিল্লাহ। এসময় তিনি পাঁচ বারের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সংসদে সভাপতিত্ব করার প্রস্তাব রাখেন। এসময় সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রস্তাবে সমর্থন জানান।

বিরোধী দলের পক্ষ থেকে বিরোধীদলীয় উপনেতা সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও এ প্রস্তাবে সমর্থন জানান। তবে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি সংসদে বলেন, একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিকে সংসদে সভাপতি করার আগে সরকারি দল বিরোধী দলের সঙ্গে আলাপ করতে পারতো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com