1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন

আফগানিস্তানে ট্রাক বোমা হামলায় নিহত ১৫

  • আপডেট টাইম :: রবিবার, ৪ অক্টোবর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ট্রাক বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগরহার প্রদেশের ঘানি খেল জেলায় এ ঘটনা ঘটেছে।

দেশটিতে এমন সময় এই হামলার ঘটনা ঘটলো যখন কাতারে তালেবানদের সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনা চলছে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খাগায়ানি জানিয়েছেন, বিপুল সংখ্যক মানুষ হতাহত হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

নানগরহার প্রাদেশিক কাউন্সিলের সদস্য ওবায়দুল্লাহ শিনওয়ারি জানিয়েছেন, হামলায় ৫২ জন আহত হয়েছে।

তাৎক্ষনিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান অবশ্য এই হামলার জন্য তালেবানকে দায়ী করেছেন। গত দুই সপ্তাহে তালেবান ৬৫০টি হামলা চালিয়েছে এবং এসব হামলায় ৬৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com