1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:২১ অপরাহ্ন

হাসপাতাল থেকে ফেরার এক দিন পরই অফিসে ট্রাম্প

  • আপডেট টাইম :: বুধবার, ৭ অক্টোবর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : হাসপাতাল থেকে ফেরার এক দিন পর করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তার নিজের দপ্তর ওভাল অফিসে সময় কাটিয়েছেন। প্রেসিডেন্টের এক শীর্ষ সহযোগীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

বুধবার হোয়াইট হাউজের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কাডল বলেছেন, ‘সরকার সক্রিয় হয়েছে। কোভিড-১৯ সংক্রমণের প্রেক্ষিতে অতিরিক্ত সতর্কতা বজায় রেখে প্রেসিডেন্ট প্রকৃতপক্ষে গতকাল (মঙ্গলবার) ওভাল অফিসে দেখা দিয়েছেন।’

গত শুক্রবার ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়ার করোনায় আক্রান্তের বিষয়টি জানায় হোয়াইট হাউজ। অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাতেই ট্রাম্পকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিন দিন পর সোমবার বিকেলে হাসপাতাল থেকে হোয়াইট হাউজে ফেরেন ট্রাম্প। সেখানে ব্যালকনিতে দাঁড়িয়ে তাকে মাস্ক খুলে ফেলতে দেখা গেছে। মাস্ক ছাড়াই পরে তিনি হোয়াইট হাউজের ভেতরে প্রবেশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com