1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ৬০ দিনের জন্য হরমুজ প্রণালিকে টোলমুক্ত রাখছে ইরান মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখলেন প্যারাগুয়ের খেলোয়াড় হাইতিকে উড়িয়ে টেবিলের শীর্ষে উঠলো ব্রাজিল আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী কালেমার পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পাওয়া গেছে। বুধবার (৭ অক্টোবর) রাত সোয়া ১১টায় ক্যাম্পের সি-ব্লকে এই আগুন লাগে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মো. রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

এসপি জানান, বুধবার রাতে ক্যাম্পের সি-ব্লকে আগুন লাগার খবর পেয়েছি। আগুন নেভাতে ঘটনাস্থালে পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস-কর্মীদের পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানা যায়নি।

আগুন লাগার খবর শুনেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এ ঘটনায় এই পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com