1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

বাতিল হলো ট্রাম্প-বাইডেনের চূড়ান্ত নির্বাচনী বিতর্ক

  • আপডেট টাইম :: শনিবার, ১০ অক্টোবর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনকে সামনে রেখে ১৫ অক্টোবর ডেমোক্রেডিটক প্রার্থী জো বাইডেন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চূড়ান্ত নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ১৫ অক্টোবর। কিন্তু স্থানীয় সময় শুক্রবার (৯ অক্টোবর) এটি বাতিল করেছে নির্বাচনী বিতর্ক কমিশন (সিপিডি)। খবর আল জাজিরার।

মূলত এই বিতর্কটি ভার্চুয়ালি হওয়ার কথা ছিল। কিন্তু ট্রাম্প সেটা মানেননি। সে কারণেই এটি বাতিল করা হয়েছে। নির্বাচনী বিতর্কের নতুন তারিখ ২২ অক্টোবর। এই তারিখে বিতর্ক করতে ট্রাম্প ও বাইডেন রাজি হয়েছেন।

এ বিষয়ে কমিশন এক বার্তায় জানিয়েছে, আপাতত এটি প্রতীয়মান হয়েছে যে ১৫ অক্টোবর কোনো নির্বাচনী বিতর্ক হচ্ছে না। অক্টোবরের ২২ তারিখ চূড়ান্ত নির্বাচনী বিতর্ক আয়োজনের প্রস্তুতি শুরু করবে সিপিডি। সকলের স্বাস্থ্য নিরাপত্তা জরুরি। বিষয়টি আমাদের আমলে নিতেই হবে। প্রয়োজনী টেস্ট, মাস্ক ও সামাজিক দূরত্ব মানার পাশাপাশি অন্যান্য প্রোটোকল মেনে ২২ অক্টোবর নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হবে টেনেসি রাজ্যের নাশভিলের বেলমন্ট বিশ্ববিদ্যালয়ে। দুজন প্রার্থীই ২২ অক্টোবরের বিতর্কে অংশ নিতে রাজি হয়েছেন।

কমিশন জানিয়েছে নাশভিল বিতর্কটি ১৫ মিনিটের ছয়টি অংশে ভাগ করা হবে। প্রত্যেকটি অংশের বিষয় শিগগিরই জানিয়ে দিবেন মডারেটর ক্রিস্টেন ওয়াকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com