1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ৬০ দিনের জন্য হরমুজ প্রণালিকে টোলমুক্ত রাখছে ইরান মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখলেন প্যারাগুয়ের খেলোয়াড় হাইতিকে উড়িয়ে টেবিলের শীর্ষে উঠলো ব্রাজিল আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের ইউনিফর্ম জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ: প্রধানমন্ত্রী কালেমার পতাকা হাতে নকলায় ছাত্র-জনতার বর্ণাঢ্য মিছিল বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির ষষ্ঠ শ্রেণি থেকেই বাধ্যতামূলক হচ্ছে কারিগরি শিক্ষা: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে প্রবাসী মেয়ের জামাইকে শিকল দিয়ে বেঁধে মারধর, চাচা শ^শুর গ্রেফতার

ধর্ষণ মামলায় ফাঁসির শাস্তি ধাপ্পাবাজি, ৫০ বছর সশ্রম কারাদণ্ডের দাবি জানান

  • আপডেট টাইম :: শনিবার, ১০ অক্টোবর, ২০২০

ঢাকা: ধর্ষণ মামলার আসামির শাস্তি ফাঁসিকে ধাপ্পাবাজি বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ধর্ষণের মতো এতো বড় অন্যায় যারা করেছে তাদের জন্য এই দুই মিনিটের ফাঁসি অত্যন্ত লঘু শাস্তি । আপনারা ফাঁসির আন্দোলন না করে ৫০ বছর সশ্রম কারাদণ্ডের দাবি জানান। মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনার মঙ্গল চাই, আপনার সুশাসন চাই, আমরা চাই কারও মেয়ে যেনো ধর্ষিত না হয়।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
নারীর উপর পৈশাচিক নির্যাতন বন্ধ করা, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে এবং বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের স্মরণে আট স্তম্ভ ভেঙ্গে ফেলায় এই প্রতিবাদ সমাবেশ ও পদযাত্রা (প্রেসক্লাব হতে শহীদ মিনার পর্যন্ত) অনুষ্ঠিত হয়।

ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ডাঃ জাফরুল্লাহ চৌধুরী, প্রফেসর ড. আসিফ নজরুল, জোনায়েদ সাকী, প্রফেসর ড. দিলারা চৌধুরী, মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা আলম মিন্টু, গণদলের চেয়ারম্যান গোলাম মাওলা চৌধুরী, মুক্তিযোদ্ধা ফরিদউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন এবং পদযাত্রায় অংশগ্রহণ করেন। সভা পরিচালনা করেন ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম মেম্বার আক্তার হোসেন। ডা, জাফরুল্লাহ চৌধুরীর নেতৃত্বে উপরোক্ত নেতৃবৃন্দ আলোচনা শেষে জাতীয় প্রেসক্লাব হতে শহীদ মিনারে গিয়ে পদযাত্রা শেষ করেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, আপনাদের বাড়ি ও প্রেসিডেন্ট হাউজ থেকে পুলিশ প্রত্যাহার করেন। সামরিক বাহিনী দিয়ে পাহারা দেওয়ান। এই পুলিশ বাহিনীকে তার দেশের শৃঙ্খলা নিয়োগে রাখেন। প্রতিটি বাসে, রেলপথে পুলিশ দেন, রাস্তাঘাটে পুলিশ দেন। প্রতিটি গার্লস স্কুলে মেয়েদের ক্যারাতে শেখান। ছেলেমেয়েদের বিদ্যালয়ে খেলাধুলার পাশাপাশি শিক্ষার পরিবর্তন আনেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জাফরুল্লাহ বলেন, আজকে যদি মনে করেন এ আন্দোলন থেমে যাবে, তাহলে এটা ভুল। থামলেও আপনারা শান্তি পাবেন না।  বঙ্গবন্ধু কবরে শান্তি পাবে না। উনি নিশ্চয়ই দুঃখ পাচ্ছেন আজকের বাংলাদেশ দেখে। আজকে আমাদের সবার দায়িত্ব আপনাকে অনুরোধ করা। আপনি রাস্তায় নেমে আসেন, স্বচক্ষে দেখেন। আসেন, আমাদের সামনে এসে দাড়ান। তবেই জাতি বুঝবে আপনি এ জাতীয় সমস্যা সমাধান করতে চান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com