1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু

পালাক্রমে ৫ শিশু ধর্ষণ: ‘মানবিক’ মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

  • আপডেট টাইম :: বুধবার, ২১ অক্টোবর, ২০২০

চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাঁচ শিশুকে দীর্ঘদিন ধরে পালাক্রমে ধর্ষণের অভিযোগে মো. নাছির উদ্দিন (৩৫) নামের এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম আদালতে এই মাদ্রাসা শিক্ষক নিজেকে ‘মানবিক ধর্ষক’ দাবি করে জবানবন্দি দিয়েছে। শিশু ছাত্ররা যেন কোনোভাবে ব্যথা না পায়, সেভাবে তাদের ধর্ষণ করা হতো বলে আদালতকে জানায় নাছির উদ্দিন।

রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) মাহবুব মিল্কি জানান, এক ছাত্রের অভিভাবকের মাধ্যমে অভিযোগ পেয়ে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। তদন্তে পাঁচ শিশু ছাত্রকে দিনের পর দিন ধর্ষণের বিষয়টি বেরিয়ে আসে।

মাহবুব মিল্কি জানান, নাছির উদ্দিন রাঙ্গুনিয়ার একটি মাদ্রাসায় শিক্ষকতা করতো। গত কয়েক মাস ধরে মাদ্রাসার আবাসিক পাঁচ শিক্ষার্থীকে ভয় দেখিয়ে নিয়মিত ধর্ষণ করে আসছিল সে। সম্প্রতি ওই শিশুরা মাদ্রাসা থেকে পালিয়ে গিয়ে পরিবারের কাছে বিষয়টি জানায়।

মঙ্গলবার বিকেলে নাছির উদ্দিনকে আদালতে হাজির করা হলে শিশু ধর্ষণের দায় স্বীকার করে জবানবন্দি দেয়। ধর্ষণের শিকার শিশুদের ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান মিল্কি।

এদিকে ওই শিক্ষককে গ্রেপ্তার ও তার স্বীকারোক্তির উদ্বৃতি দিয়ে রাঙ্গুনিয়া সার্কলের সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে বলেন, ‘‘মাদ্রাসা শিক্ষক নাছিরের বিরুদ্ধে ওঠা অভিযোগের ফিরিস্তি শুনলে এই মায়া বাক্যকে পরিহাসই মনে হবে। মাদ্রাসার হোস্টেলের ইনচার্জ হিসেবে দায়িত্বে থাকার সুযোগ নিয়ে ভয় দেখিয়ে অনেক শিশু ছাত্রকেই নিয়মিত বিছানার সঙ্গী করে সে। এ ঘটনার প্রাথমিক অনুসন্ধান চালাতে গিয়ে যা বের হয়ে আসে, তাতে শিউরে উঠবেন যেকোনো বিবেকবান মানুষই।

‘নাছিরের ছেলেশিশু আসক্তি এমন পর্যায়ে উন্নীত হয়েছিলো যে, বিষয়টি টের পেয়ে তার স্ত্রী তিন বছরের সন্তানকে নিয়ে তাকে ছেড়ে চলে যান।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com