1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মুসলিম সম্প্রদায়ের শেকড়ে হুমকি দিচ্ছে সন্ত্রাসবাদ-বর্ণবাদ: এরদোয়ান

  • আপডেট টাইম :: বুধবার, ২১ অক্টোবর, ২০২০

মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি বলেন, বিশ্বের মুসলমানদের উচিৎ মুসলিম সম্প্রদায়কে সন্ত্রাসবাদ এবং বর্ণবাদের মতো ভয়াবহতা থেকে রক্ষা করা। এসবের মাধ্যমে মুসলিম ভ্রাতৃত্ববোধের গভীরে ফাটল ধরানোর ষড়যন্ত্র চলছে।

তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ইসলামি সহযোগিতা সংস্থা’র (ওআইসি) সম্মেলনে ভিডিও লিংকে যুক্ত হয়ে এরদোয়ান বলেন, বর্ণবাদ, জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা এবং সন্ত্রাসবাদের মতো সংকটগুলোকে মুসলিমবিশ্বের গভীরে আঘাত করার জন্য ইস্যু বানানো হয়েছে। বিশ্বব্যাপী গড়ে প্রতিদিন ১ হাজার মুসলমান সন্ত্রাসবাদ এবং সংঘাতের শিকার হচ্ছে। এরদোয়ান জোর দিয়ে বলেন, সংকট উপেক্ষা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে আমরা মুসলমানরা সন্ত্রাসবাদ, ক্ষুধা, অসমতার মতো নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছি।

পশ্চিমা কিছু দেশের ইসলামোফোবিক নীতির তীব্র সমালোচনা করেন এরদোয়ান। তিনি বলেন, ইসলামোফোবিক পদক্ষেপ ওইসব দেশের রাষ্ট্র প্রধানদের ব্যর্থতা ঢাকার একটি সফল হাতিয়ারে পরিণত হয়েছে। এসব অঞ্চলে ইসলামকে রাষ্ট্র প্রধানরা নিজেদের মতো ব্যাখ্যা করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি। এ ধরনের পদক্ষেপের মাধ্যমে বিশেষ করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইসলাম এবং মুসলমানদের লক্ষ্যবস্তু বানাচ্ছেস বলে অভিযোগ এরদোয়ানের।

এর আগে ২ অক্টোবর ম্যাক্রোঁ বলেছিলেন, ইসলাম সঙ্কটে। এরদোয়ান তার এ বক্তব্যের তীব্র সমালোচনা করেন। বলেন, ম্যাক্রোঁর বক্তব্য ইসলামভীতিকে উৎসাহী করবে। ফরাসি প্রেসিডেন্ট নিজের ব্যর্থতা লুকানোর জন্য ইসলামকে টার্গেট করেছেন বলেও সমালোচনা করেন তুর্কি প্রেসিডেন্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com