1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

সাইবেরিয়ার মর্গে লাশের স্তূপ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রত্যন্ত অঞ্চল সাইবেরিয়ায় হাসপাতালের একটি মর্গের মেঝেতে স্তূপ করে মৃতদেহ রাখার একটি ভিডিও প্রকাশ হয়েছে।করোনায় আক্রান্ত হয়ে এদের মৃত্যু হয়েছে কিনা তা অবশ্য স্পষ্ট নয়।

রাশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা নতুন করে বাড়তে শুরু করেছে। সেই সঙ্গে মৃতের সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩১৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।

দ্য ডেইলি মেইল জানিয়েছে, সাইবেরিয়ার সিটি হাপাতাল নং ১২ এর মর্গের যে ভিডিওটি প্রকাশ হয়েছে তাতে দেখা গেছে, কালোব্যাগে রাখা ৩০টি মৃতদেহ বারান্দায় ফেলে রাখা হয়েছে। কিছু মৃতদেহ মর্গের ভেতরেও রয়েছে।

আলতাই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, করোনার দ্বিতীয় দফা ঢেউয়ে বড় ধরনের প্রভাব পড়েছে সাইবেরিয়াতে। মৃতের সংখ্যা বেশি হওয়ায় মর্গে স্থান সংকুলান হচ্ছে না। তবে মৃতদেহগুলো কতোদিন ধরে মর্গে পড়ে আছে তা জানা যায়নি। মৃতদেহের সংখ্যা বেশি হওয়ায় ময়নাতদন্তে দেরি হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com