1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই নারীকে পাওয়ার টিলার প্রদান জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক আজহারুল ইসলামের ইন্তেকাল ঝরে পড়া রোধে নকলায় শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ

আগাম ভোটে এগিয়ে বাইডেন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ১৩ দিন বাকি। ইতোমধ্যে অনেক স্টেটের জনগণ আগাম ভোট দিয়েছেন। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন সেই ফলাফলে এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প থেকে। মঙ্গলবার সকাল পর্যন্ত ৪৫টি স্টেটের ২৯ মিলিয়নেরও বেশি মানুষ অগ্রিম ভোট প্রদান করেছেন। এই ভোটের প্রায় অর্ধেক পড়েছে বাইডেনের গাধা মার্কায়। তিনি পেয়েছেন ১৪.২ মিলিয়ন ভোট। অন্যদিকে রিপাবলিকান দলের হাতি মার্কায় ভোট পড়েছে ১০.১ মিলিয়ন।

এনবিসির সাংবাদিক কানওয়াল সৈয়দ জানান, আমেরিকার ৫১টি স্টেটের মধ্যে ডেমোক্র্যাটরা ৩২টিতে এগিয়ে আছে। অনিশ্চয়তাপূর্ণ স্টেট ফ্লোরিডা এবং মিনেসোটাতে রিপাবলিকানরা ২০ শতাংশেরও বেশি পয়েন্টে এগিয়ে আছে। নিউ হ্যাম্পশায়ারে ডেমোক্র্যাটরা এগিয়ে আছে শতকরা ৩৬ পয়েন্টে। তবে এবার অনিশ্চয়তার কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়েছে জর্জিয়া, উইসকনসিন, মিশিগান ও পেনসেলভেনিয়ার মতো কয়েকটি স্টেট। এখানেই হবে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই। মূলত তাদের ভোটেই নির্বাচিত হবেন যুক্তরাষ্ট্রের আগামীর প্রেসিডেন্ট।

কুইন্স ডেমোক্র্যাট অফিসের রিকার্ডো এসকোভার বলেন, আমাদের বিশ্বাস আমরা বিজয়ী হব। জনগণের অগ্রিম রায়ে সেই প্রতিফলন দেখছি আমরা। আমরা বিশ্বাস করি গতবারের মতো আমেরিকার জনগণ এবার ভুল ভোট দিয়ে দেশকে অধঃপতনের দিকে নিয়ে যাবে না। ট্রাম্প দেশকে যে করুণ অবস্থায় রেখে যাচ্ছেন তার উন্নয়নের জন্য বাইডেনের কোনো বিকল্প নেই।

লাগর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক নাসির হোসেন বলেন, অগ্রিম ভোটের ফলাফলে নিশ্চিত করে কিছু বলা যায় না। আমেরিকানদের ভোটার রেজিস্ট্রেশনের সময় একটি নির্দিষ্ট দলকে সমর্থন করতে হয়। তার মানে এই না তারা কখনো মতামত পাল্টাবে না। যারা এখনো ভোট দেয়নি তাদের ভোট যেমন গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ অনিশ্চয়তাপূর্ণ এলাকার গণরায়।

এনবিসি নিউজের ভোটার ট্র্যাকার অনুসারে এ তথ্য পাওয়া গেছে। প্রাথমিক ভোটের এই তথ্য সরবরাহ করেছে রাজনৈতিক ডেটাফার্ম ‌‘‌‌টার্গেটস্মার্ট’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com