1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

সেন্টমার্টিনে আটকা পড়েছেন সাড়ে ৪০০ পর্যটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

কক্সবাজার: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। তার প্রভাবে কক্সবাজারে টানা বৃষ্টিপাত হচ্ছে। এ বৈরী আবহাওয়া কারণে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে আটকা পড়েছেন প্রায় সাড়ে ৪০০ পর্যটক।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্থানীয় আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান জানান, সকাল থেকে কক্সবাজারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। ফলে সাগর উত্তাল রয়েছে।

কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এদিকে বৈরী আবহাওয়ার কারণে বিপাকে পড়েছেন কক্সবাজার ও সেন্টমার্টিনে ভ্রমণে আসা পর্যটকরা। বৃষ্টিপাতের কারণে সৈকতের ঘুরতে না পেরে অনেকে হোটেলের মধ্যে সময় পার করছেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এ কারণে সেন্টমার্টিনে বেড়াতে এসে আটকা পড়েছেন পর্যটকরা। তাদের খোঁজ-খবর নেওয়া হয়েছে। সবাই ভাল আছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com