1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

থাইল্যান্ডে জরুরি অবস্থা প্রত্যাহার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সমঝোতার ইঙ্গিত দিতে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার এক রাজকীয় ফরমানে এটি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জরুরি অবস্থা প্রত্যাহারের অর্থ হচ্ছে, পাঁচ জন বা এর বেশি সংখ্যক মানুষের রাজনৈতিক উদ্দেশে জমায়েত হওয়ার ওপর এবং নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে তেমন সংবাদ প্রকাশে বিধিনিষেধ আর থাকছে না।

রাজকীয় ফরমানে বলা হয়েছে, ‘বর্তমান সহিংস পরিস্থিতি যেটি কঠোর পরিস্থিতি ঘোষণার দিকে নিয়ে গিয়েছিল, সেটি স্বাভাবিক হয়েছে এবং এমন পরিস্থিতির অবসান ঘটায় সরকারি কর্মকর্তা ও সংস্থাগুলো নিয়মিত আইন প্রয়োগ করতে পারবে।’

প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ওঁচাকে পদত্যাগের তিন দিনের আল্টিমেটাম দেওয়া বিক্ষোভকারীরা অবশ্য জানিয়েছে, সরকারের এই পদক্ষেপ যথেষ্ট নয়।

বিক্ষোভকারীদের অন্যতম নেতা সিরাউইথ বলেন, ‘জনগণের দাবি এড়িয়ে তিনি এখনও ক্ষমতায় থাকার চেষ্টা করছেন। জরুরি অবস্থা প্রথম পর্যায়েই জারি করা উচিত হয়নি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com