1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ

কিশোরগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৯ জন দগ্ধ

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের নয়জন দগ্ধ হয়েছেন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর। আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে হাওরবেষ্টিত মিঠামইন উপজেলার কাটখাল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশের কাটখাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক মো. মাসুদ মিয়া জানান, দুপুরে রান্না করার সময় পাইপের লিক থেকে গ্যাস পুরো ঘরে ছড়িয়ে পড়লে বিস্ফোরণ ঘটে। এতে আবদুস সালামের স্ত্রী সিপাইনেছা, দুই ছেলে কামাল ও আনোয়ার, মেয়ে তাসলিমা, দুই নাতি উম্মে হাবিবা ও পারভীনসহ নয়জন দগ্ধ হয়।

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নেভায় এবং দগ্ধদের উদ্ধার করে। আহতদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান উপ-পরিদর্শক মো. মাসুদ মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com