1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

আর্মেনিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করলো আজারবাইজান

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : আর্মেনিয়ার একটি যুদ্ধবিমান শনিবার (২৪ অক্টোবর) ভূপাতিত করেছে আজারবাইজান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। খবর আনাদোলু এজেন্সির।

তবে মন্ত্রণালয় যুদ্ধবিমানটি কোন ধরনের কিংবা কোন মডেলের সেটা উল্লেখ করেনি। তারা কেবল জানিয়েছে শনিবার বিকেলে একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। আর্মেনিয়ার যুদ্ধবিমানটি আজারবাইজান সীমান্তের গুবাদলির দিকে উড়ে যাচ্ছিলো। সে সময় তারা সেটিকে ভূপাতিত করে।

একই দিন আঘধেরে অঞ্চলে তারা আর্মেনিয়ার একটি ড্রোনও ধ্বংস করেছে। অন্য এক বিবৃতিতে মন্ত্রণালয় বিষয়টি জানিয়েছে।

নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে ২৭ সেপ্টেম্বর থেকে যুদ্ধ শুরু হয় আর্মেনিয়া ও আজারবাইজানের। সেই থেকে আর্মেনিয়া বার বার আজারবাইজানের সামরিক ও বেসামরিক লোকজনের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। এমনকী গেল দুই সপ্তাহে দুটি মানবিক যুদ্ধবিরতি ঘোষণা করেও সেটি ভঙ্গ করে হামলা চালায় তারা।

অবশ্য যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা চালানোর ক্ষেত্রে আজারবাইজান ও আর্মেনিয়া একে-অপরকে দোষারোপ করে আসছে। ১০ অক্টোবর প্রথম যুদ্ধবিরতি ঘোষণা করে দেশ দুটি। কিন্তু সেটি ভঙ্গ করে আবার হামলা চালায়। এরপর ১৮ অক্টোবর দ্বিতীয় মানবিক যুদ্ধবিরতি ঘোষণা করে। এই যুদ্ধবিরতি ঘোষণার পর আবারো আর্মেনিয়া হামলা চালায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com