1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

স্যামসাং চেয়ারম্যান লি কুন হি আর নেই

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বসেরা ইলেকট্রনিকস কোম্পানি স্যামসংয়ের চেয়ারম্যান লি কুন হি আর নেই। রোববার (২৫ অক্টোবর) সকালে তিনি মারা যান।

স্যামসং কোম্পানির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তবে ঠিক কী কারণে ৭৮ বছর বয়সি লি কুন হির মৃত্যু হয়েছে- তা নিশ্চিত করে জানায়নি কোম্পানি।

স্যামসাং এক বিবৃতিতে জানায়, ‌‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, স্যামসাং ইলেকট্রনিকসের চেয়ারম্যান লি কুন হি আর নেই।  ২৫ অক্টোবর তিনি মারা যান। এ সময় তার পাশে পরিবারসহ স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যান জে ওয়াই লি উপস্থিত ছিলেন।’

জানা গেছে, ২০১৪ সালে হৃদরোগে আক্রান্ত হবার পর থেকেই তিনি আর বাইরে বের হতেন না। যে কারণে তার ঘনিষ্ঠজন ছাড়া তার শারীরিক অবস্থার কোনো খবর কেউ জানতো না।

স্যামসাংয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লি বাইউং-চুলের মৃত্যুর পর লি কুন হি চেয়ারম্যান হিসেবে স্যামসাংয়ের হাল ধরের ১৯৮৭ সালে। তার হাত ধরেই স্যামসাং মোবাইল বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com