1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই নারীকে পাওয়ার টিলার প্রদান জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক আজহারুল ইসলামের ইন্তেকাল

বিশ্বে একদিনে করোনায় ৭ হাজার মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৭ হাজার মানুষের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১১ লাখ ৭২ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বুধবার (২৮ অক্টোবর) সকাল পর্যন্ত সাড়ে চার লাখ মানুষের দেহে মিলেছে ছোঁয়াচে ভাইরাসটি। ফলে আক্রান্ত চার কোটি ৪২ লাখের বেশি মানুষ।

এদিকে, মঙ্গলবার (২৭ অক্টোবর) সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। হাজারের মতো মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি দুই লাখ ৩২ হাজারের বেশি। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯০ লাখ। দিনের দ্বিতীয় সর্বোচ্চ প্রায় সাড়ে ৫০০ মৃত্যুর রেকর্ড করেছে ব্রাজিল। দেশটিতে মোট প্রাণহানি ১ লাখ ৫৮ হাজার ছুঁইছুঁই।

অন‌্যদিকে, এপ্রিলের পর প্রথম একদিনে পাঁচ শতাধিক মৃত্যু দেখেছে ফ্রান্স। মোট প্রাণহানি সাড়ে ৩৫ হাজার। ৫শ’র বেশি মৃত্যুতে ভারতে প্রাণহানি ১ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত প্রায় ৮০ লাখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com