1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

সস্ত্রীক আগাম ভোট দিলেন বাইডেন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে এবার আগাম ভোট দিলেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন। বুধবার (২৮ অক্টোবর) ডেলাওয়ারে তিনি সস্ত্রীক ভোট দিয়েছেন। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আগাম ভোট দেওয়ার পর বাইডেন আগাম ভোট দেওয়ার সিদ্ধান্ত নেন।

এর আগে গত শনিবার ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে আগাম ভোট দেন ট্রাম্প।

করোনা মহামারির কারণে যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় রেকর্ড সাড়ে ৭ কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন। তাতে যোগ দিলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট বাইডেনও।

স্থানীয় সময় বুধবার ইউলমিংটনে ডেলাওয়ার স্টেট বিল্ডিংয়ে প্রবেশ করে সেখানে আগাম ভোট দেন বাইডেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জিল বাইডেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com