1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

বেনাপোল সীমান্তে পিস্তল ও গুলিসহ ইউপি সদস্য আটক 

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
যশোর : যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৯টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯টি ম্যাগাজিন সহ হাবিবুর রহমান নামে এক ইউপি সদস্যকে আটক করেছে  র‌্যাব-৬ শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হাবিবুর পুটখালী গ্রামের কোরবান বিশ্বাসের ছেলে ও পুটখালী ইউনিয়ন পরিষদের একজন মেম্বার।
এম সরোয়ার হুসাইন (এক্স) বি এন লে: কোম্পানি কমান্ডার যশোর র‌্যাব-৬ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি,  ভারত সীমান্ত পার করে চোরাকারবারি সিন্ডিকেটের সদস্য ও পুটখালী ইউপি মেম্বার হাবিব রহমান তার বাড়িতে বিপুল পরিমানের অস্ত্রের চালান মজুদ করছে। এমন খবরে পুটখালী তার বাড়িতে অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক গোপন ঘর থেকে ৯টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯ টি ম্যাগজিন উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছেন তিনি। আটক হাবিবুর রহমানকে শার্শা থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com