1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই নারীকে পাওয়ার টিলার প্রদান জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক আজহারুল ইসলামের ইন্তেকাল

এবার ফ্রান্সে গির্জার সামনে যাজককে গুলি করল যুবক

  • আপডেট টাইম :: রবিবার, ১ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: এবার ফ্রান্সের একটি গির্জার সামনে যাজকের উপর হামলা চালিয়েছে এক যুবক। ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর লিঁওতে এই ঘটনা ঘটেছে। আহত যাজকের অবস্থা আশঙ্কাজনক। স্কাইনিউজের বরাতে জানা যায় পুলিশ হামলাকারীকে আটক করতে সক্ষম হয়েছে। তবে হামলাকারীর কোন পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ সূত্র বলছে, স্থানীয় সময় বিকেল চারটার দিকে শট গান থেকে দুইবার গুলি করে পালিয়েছে সেই যুবক। আশঙ্কাজনক অবস্থায় সেই যাজক মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। এর আগে নিস শহরে নটরডেম গির্জার বাইরে তিনজনকে জবাই করে হত্যা করেছিল এক যুবক। তার পরই গোটা ফ্রান্সে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছিল কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গির্জাটি গ্রীক অর্থোডক্স। হামলার পরপরই এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। ৩১ অক্টোবর বিকেলে উপাসনা শেষে গির্জা থেকে বের হচ্ছিলেন সেই যাজক। তখনই ঐ যুবক তার উপর হামলা চালায়।ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছিলেন, গোটা দেশে যে সব জায়গায় ভিড় বেশি সেখানে সেনা মোতায়েন করা হবে। এমনকী উপাসনালয় ও স্কুলের নিরাপত্তাও সুনিশ্চিত করা হবে। বাস্তবে তেমনটাই হয়েছে। তার পরও কীভাবে এমন হামলা হল, তার উত্তর নেই পুলিশের কাছে। সেই যাজকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com