1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

নিখোঁজের চারদিন পর সাংবাদিক গোলাম সরওয়ারকে উদ্ধার

  • আপডেট টাইম :: রবিবার, ১ নভেম্বর, ২০২০

চট্টগ্রাম: নিখোঁজের চারদিন পর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকা থেকে অজ্ঞান অবস্থায় সাংবাদিক গোলাম সরওয়ার উদ্ধার হয়েছেন। রোববার (১ নভেম্বর) রাত ৮টার দিকে মহাসড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

জেলার পুলিশ সুপার এসএম রশিদুল হক গণমাধ্যমকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। গোলাম সরওয়ারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দৈনিক আজকের সূর্যোদয় পত্রিকার চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার এবং অনলাইন নিউজপোর্টাল সিটিনিউজবিডির নির্বাহী সম্পাদক গোলাম সরওয়ার গত ২৯ অক্টোবর সকালে চট্টগ্রাম নগরীর বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন।

পরে সাংবাদিক জুবায়ের সিদ্দিকী কোতোয়ালি থানায় একটি ডায়েরি করেন।

গোলাম সরওয়ারকে খুঁজে বের করার দাবি নিয়ে পথে নামেন স্থানীয় সাংবাদিকরা। ৩১ অক্টোবর চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা সংহতি জ্ঞাপন করেন। সেখানে গোলাম সরওয়ারকে খুঁজে বের করতে আল্টিমেটাম দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com