1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

নাগোরনো-কারাবাখের স্বঘোষিত প্রেসিডেন্ট নিহত : দাবি আজারবাইজানের

  • আপডেট টাইম :: সোমবার, ২ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চলের স্বঘোষিত প্রেসিডেন্ট আরায়িক হারুতুনিয়ান নিহত হয়েছেন। এক ড্রোন হামলায় তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে আজারবাইজান।

দেশটির বার্তা সংস্থা ‘হাকায়িক কাফকাজ’ জানিয়েছে, কারাবাখের স্বঘোষিত প্রেসিডেন্ট হারুতুনিয়ানের সামরিক বহরে আজারবাইজান ড্রোন হামলা চালালে তিনি নিহত হন। তবে এ ঘটনা কবে ঘটেছে এবং বাকু এ ব্যাপারে কতটা নিশ্চিত হয়েছে সে সম্পর্কে বার্তা সংস্থাটি কিছু জানায়নি।

২৭ সেপ্টেম্বর থেকে নাগোরনো-কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘাত চলছে। নাগোরনো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড বলে স্বীকৃত। কিন্তু আর্মেনিয়ার জাতিগত সম্প্রদায় কয়েক দশক ধরে ওই অঞ্চলটি দখল করে রেখেছে।

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার চলমান সংঘর্ষ বন্ধ করার জন্য রাশিয়ার উদ্যোগে দুই দফা যুদ্ধবিরতি হয়েছে কিন্তু একবারও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তবে এখনো শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে নাগোরনো-কারাবাখের প্রতিরক্ষামন্ত্রী জালাল হারুতিয়ান মারাত্মক আহত হন। তাকে বহনকারী একটি গাড়িতে বোমা হামলার ভিডিও ক্লিপ প্রকাশ করে আজারবাইজানের সেনাবাহিনী।

সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে গত এক মাসের সংঘাতে প্রায় পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে।

এ পর্যন্ত নিহতের সংখ্যা নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার পক্ষ থেকে যেসব তথ্য জানানো হয়েছে তার চেয়ে পুতিনের ঘোষিত এ সংখ্যা অনেক বেশি।

তার মতে, উভয় দেশের বহু মানুষ এ সংঘর্ষে নিহত হয়েছে। প্রত্যেক দেশ থেকে দুই হাজারের বেশি করে মানুষ প্রাণ হারিয়েছে এবং এ সংখ্যা পাঁচ হাজারের কাছাকাছি পৌঁছেছে।

আর্মেনিয়ার সঙ্গে রাশিয়ার সামরিক চুক্তি থাকার পাশাপাশি দেশটিতে রাশিয়ার একটি সামরিক ঘাঁটিও রয়েছে। অন্যদিকে আজারবাইজানের সঙ্গেও রাশিয়া ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com