1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

৫ রুটে ৩০ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট বাতিল

  • আপডেট টাইম :: সোমবার, ২ নভেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে পাঁচটি আন্তর্জাতিক রুটে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

তবে বাকি রুটগুলোতে বিমানের ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে। সোমবার (২ নভেম্বর) বিমানের ওয়েবসাইটের নোটিশে এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সঙ্গে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে, ৩০ মে এবং ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়। ১৬ জুন প্রথমবারের মতো ঢাকা থেকে লন্ডন এবং কাতার রুটে ফ্লাইট চলাচল করার অনুমতি দেয়া হয়। এরই ধারাবাহিকতায় অন্যান্য দেশের ফ্লাইটগুলো চালু করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com