1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলায় নিহত ২২

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (২ নভেম্বর) আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীদের হামলায় ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২২ জন। কাবুল পুলিশের মুখপাত্র ফেরদাউস ফারামেরাস জানিয়েছেন নিহতদের মধ্যে অধিকাংশই ছাত্র-ছাত্রী। খবর আল জাজিরা, বিবিসি ও সিএনএনের।

এই হামলার দায় স্বীকার করেছে আইএস (আইএসআইএস) ও ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড লেভান্ত (আইএসআইএল)। একঘণ্টা যাবত বন্দুকধারীদের চালানো হামলায় শ্রেণিকক্ষের মধ্যে ছাত্র-ছাত্রীর রক্তের বন্যা বয়ে গেছে।

হামলায় বেঁচে ফেরাদের ভাষ্যমতে, সকাল ১১টায় কাবুল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক ব্যক্তি আত্মঘাতী হামলায় নিজেকে উড়িয়ে দেন। এরপর দুজন বন্দুকধারী গুলি বর্ষণ করতে শুরু করে। আতঙ্কিত হয়ে ছাত্র-ছাত্রীরা দিগদ্বিগিক ছোটছুটি শুরু করে। বিশ্ববিদ্যালয়ের দেয়াল টপকে পালাতে থাকে। কেউ কেউ গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে।

উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র হামিদ ওবাইদি জানিয়েছেন, ক্যাম্পাসে ইরানিয়ান বইমেলার উদ্বোধন করতে তারা সেখানে যাওয়ার পর পরই হামলার ঘটনা ঘটে। এই বইমেলায় আফগানিস্তান ও ইরানের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত হয়েছিলেন এবং কেউ কেউ সেখানে আসার পথে ছিলেন।

নিরাপত্তাবাহিনীর সদস্যদের বন্দুকধারীদের সঙ্গে লড়ার পাশাপাশি ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষকেও নিরাপত্তা দিতে হয়েছিল। সে কারণে ক্যাম্পাসকে নিরাপদ করতে বেশ খানিকটা সময় লাগে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com