1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন

  • আপডেট টাইম :: বুধবার, ৪ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে  উৎসবমুখর পরিবেশে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ১০ কোটি ২ লাখের বেশি আগাম ভোট দেয়ার পরও মঙ্গলবার ভোটের দিন করোনা মহামারী উপেক্ষা করে ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন দেখা গেছে।

বাংলাদেশ সময় ভোর ৬টায় ইন্ডিয়ানা ও কেন্টাকিতে প্রথম ভোটগ্রহণ সমাপ্ত হয়েছে। এরই মধ্যে জানা গেছে, ১১৯টি ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে আছেন বাইডেন। তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ৯২টি ইলেকটোরাল কলেজ ভোটে এগিয়ে আছেন।

ইন্ডিয়ানা ও কেন্টাকিতে এগিয়ে রয়েছেন ট্রাম্প। কেন্টাকিতে ১১ ইলেক্টোরাল ভোটের ফলাফল জানা গেছে। যেখানে ট্রাম্প ৮ ও বাইডেন ৩টিতে জয়ী হয়েছেন। ভারমন্টের ৩টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন বাইডেন।

ভার্জিনিয়ায় জয় পেয়েছেন বাইডেন। সেখানে ১৩টি ইলেকটোরাল কলেজ ভোটে বেশিভাগই পেয়েছেন বাইডেন। তবে ওয়েস্ট ভার্জিনিয়ার ৫টি এবং সাউথ ক্যারোলিনার ৯টি ইলেকটোরাল কলেজ ভোট জিতে নিয়েছেন  ট্রাম্প।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com