1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই নারীকে পাওয়ার টিলার প্রদান জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর শেরপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল ও কৃষি মেলার উদ্বোধন শ্রীবরদী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সম্পাদক আজহারুল ইসলামের ইন্তেকাল

ভোটে রেকর্ড ভাঙলেন বাইডেন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড ভাঙলেন জো বাইডেন। এত ভোট এর আগে কোনও প্রেসিডেন্ট পদপ্রার্থী কখনও পাননি। এর আগে ২০০৮ সালে বারাক ওবামা সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড করেছিলেন। এবার ওবামার ভোটের থেকেও বেশি ভোট পেলেন জো বাইডেন।

এটা স্পষ্ট হলো যে, সেদেশের মানুষ জো বাইডেনকেই বেশি পছন্দ করেন। কিন্তু তা বলেই যে বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসতে পারবেন, তার কোনও নিশ্চয়তা এখন পর্যন্ত নেই। কারণ, সেদেশে ইলেক্টরাল কলেজের ওপরে নির্ভর করে, কে গদিতে বসবেন না বসবেন। কিন্তু রেকর্ড ভেঙে দিলেন তিনি। নির্বাচনের ইতিহাসের পাতায় নাম উঠলো ডেমোক্রেটিক পদপ্রার্থী জো বাইডেনের। এখনও চলছে ভোট গণনা।  স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত বাইডেন পেয়েছেন ৭ কোটি ৮ লাখ ৬ হাজার ২৪৫ ভোট। আর ২০০৮ সালে বারাক ওবামা পেয়েছিলেন ৬ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৫১৬ ভোট।

আর এখন পর্যন্ত জো বাইডেন পেয়েছেন ১৪৩ ইলেকটোরাল ভোট। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪
ইলেকটোরাল ভোট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com