1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

রাশিয়ার সামরিক হেলিকপ্টার ভূপাতিত করলো আজারবাইজান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : আজারবাইজানের আর্মেনিয়া সীমান্ত সংলগ্ন এলাকায় ভুলক্রমে রাশিয়ার একটি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে আজারবাইজান। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে আজারবাইজান। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। খবর আল জাজিরা ও আনাদোলু এজেন্সির।

এ বিষয়ে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনার জন্য আজারবাইজানের পক্ষ থেকে রাশিয়ার কাছে ক্ষমা চাওয়া হয়েছে। এই ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে। কোনোভাবেই রাশিয়ার প্রতি উদ্দেশ্যমূলক ছিল না। এই ঘটনার জন্য আজারবাইজান ক্ষতিপূরণ দিতেও প্রস্তুত। আজারবাইজান নিহত সামরিক বাহিনীর সদস্যদের পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছে। আর যারা আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, রাশিয়ার ওই হেলিকপ্টারটি আজারবাইজান ও আর্মেনিয়ার সীমান্ত সংলগ্ন এলাকায় চক্কর দিচ্ছিলো। এ সময় ওই এলাকা কিছুটা অন্ধকারাচ্ছন্নও ছিল। আজারবাইজানের সামরিক রাডারে হেলিকপ্টারটি ধরা পড়ে এবং ভুলক্রমে সেটি ভূপাতিত হয়। এর আগে কখনো রাশিয়ার কোনো সামরিক হেলিকপ্টার ওই অঞ্চলে আসেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com