1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

আজ বসছে পদ্মাসেতুর ৩৭তম স্প্যান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক: আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বসানো হবে পদ্মাসেতুর ৩৭তম স্প্যান। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে সেতুর ৯ ও ১০ নম্বর পিলারের ওপর ‘২-সি’ স্প্যানটি বসানো হবে। এতে সেতুর সাড়ে পাঁচ কিলোমিটার দৃশ্যমান হবে। এ তথ্য নিশ্চিত করেছেন পদ্মাসেতুর প্রকৌশলী মো. হুমায়ুন কবির।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে ভাসমান ক্রেন রওনা হবে। এরপর প্রকৌশলীরা স্প্যানটি নির্ধারিত পিলারের ওপর বসাবেন। কারিগরি জটিলতা দেখা দিলে শুক্রবার বসানো হবে। এর আগে, ৬ নভেম্বর ৩৬তম স্প্যান বসানো হয়। এতে দৃশ্যমান হয় পাঁচ হাজার ৪০০ মিটার। ৩৫তম স্প্যানটি বসেছিল ৩১ অক্টোবর।

পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, ‘পদ্মাসেতুর ৩৬তম স্প্যান বসানোর পর আমরা আশা করছি আগামী ১০ ডিসেম্বরের মধ্যেই বাকি চারটি স্প্যান বসাতে পারবো ইনশাআল্লাহ।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com