1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা, এগিয়ে কারা হাদী হত্যার দ্রুত বিচার দাবি এমপি রাশেদুল ইসলামের জুলাই আমাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক: গোলাম কিবরিয়া ১৪০ বছরের পুরনো সেতু পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ আমরা বলেছি সরকারি সুবিধা না নেওয়ার চেষ্টা করবো, তবে কেউ নিলে অপরাধ নয় হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান, ভিড় না করার আহ্বান চিকিৎসকদের সরকারিদল-বিরোধীদল মিলেমিশে উন্নয়নের কাজ করে যাব : ডিএনসিসি প্রশাসক পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন ১৬০ কেজি গাঁজা জব্দ করে বিক্রির অভিযোগ ওঠার পর ওসিকে প্রত্যাহার

সীমান্তে সংঘর্ষ: দুঃখ প্রকাশ করল বিএসএফ

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : ফসল কাটা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের কিরনগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চৌকা-কিরণগঞ্জ সীমান্তে দিনভর উত্তেজনাকর পরিস্থিতি ছিলো। বিকেল সাড়ে ৪টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ) পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানে কাজ করেছে।

শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর সীমান্তের উভয় পাশে অতিরিক্ত বিজিবি-বিএসএফ মোতায়েন করা হয়েছে।

বিজিবি জানায়, সকালে কিরণগঞ্জ সীমান্তের ভারতীয় অংশে জমি থেকে গম কেটে নেয়ার অভিযোগ করে দেশটির বাসিন্দারা। এ সময় ভারতের সীমান্তরক্ষীরা কয়েকজন বাংলাদেশিকে আটক করতে গেলে বাধা দেয় গ্রামবাসী।

এই নিয়ে শুরু হয় দু’দেশের সীমান্তবাসিদের উত্তেজনা। এসময় ভারত অংশ থেকে ককটেল, টিয়ারগ্যাস ছোড়া হয়। এতে বেশকয়েকজন আহত হন।

খবর পেয়ে বিজিবি গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে বিএসএফের সঙ্গে যোগাযোগ শুরু করে। এ নিয়ে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।

এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশি বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে বিজিবি। এছাড়া, বিজিবি-বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিজিবির কড়া প্রতিবাদের মুখে বিএসএফ পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com