1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর পৃথক স্থানে ৬ বাসে আগুন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

ঢাকা: ঢাকা-১৮ আসনে উপ নির্বাচন চলার মধ্যেই রাজধানীতে অন্তত ছয়টি বাসে আগুন দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১২টা থেকে সোয়া ২টার মধ্যে এসব ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, গুলিস্তান রমনা ভবনের সামনে পল্টন থেকে সদরঘাটগামী ভিক্টর ক্লাসিক গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিতে পারে। বাসটি যাত্রী বোঝাই ছিল। অন্যদিকে আজিজ সুপার মার্কেটের সামনে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এছাড়া প্রেসক্লাবের সামনে ঘাটারচর টু চিটাগাং রোডে চলাচলকারী রজনীগন্ধা পরিবহনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল আহমেদ বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক ছয়টি যাত্রীবাহী আগুন দিয়েছে দূর্বৃত্তরা। তিনি বলেন, কাঁটাবন, বংশাল, মতিঝিল, খিলগাঁও, গোলাপ শাহ’র মাজার এবং প্রেসক্লাবের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দূর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সবগুলো বাসের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কারা আগুন দিয়েছে সে বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com