1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত শেরপুরে বৃক্ষরোপণ, স্কুল ড্রেস-ক্রীড়া সামগ্রী বিতরণ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত নেপাল-চীন সীমান্তে বন্যা: ১৫০০ নিখোঁজ, ৮০০ জনই বিদেশি দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ঢাকায় হাবিব, সিরাজগঞ্জে জয় বিজয়ী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

বাংলার কাগজ ডেস্ক: ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের বেসরকারি ফলাফলে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। আর সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয় বিজয়ী হয়েছেন। ঢাকা-১৮ আসনে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সোয়া ৮টায় হাবিব হাসানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন। প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীর চেয়ে ৭০ হাজার ৪৫১ ভোট বেশি পান তিনি।

সিরাজগঞ্জ-১ আসনে তানভীর শাকিল জয় পেয়েছেন ১৮৮৩২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী সেলিম রেজা পেয়েছেন মাত্র ৪৬৮ ভোট।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য হয়। অন্যদিকে আওয়ামী লীগের প্রবীণ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ -১ আসনটি শুন্য হয়।

বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। তবে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। বিএনপি প্রার্থী অবশ্য নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে পুনরায় নির্বাচন দেয়ার দাবি করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com