1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি শনিবার: ওবায়দুল কাদের

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

রাজনীতি ডেস্ক: বাংলাদেশ আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা যাচ্ছে শনিবার (১৪ নভেম্বর)। একইসঙ্গে আগামী সপ্তাহে আওয়ামী লীগের উপকমিটিগুলোও ঘোষণা করা হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের সহযোগী সংগঠনের কমিটিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। শুধু বাকি ছিল যুবলীগ। আগামীকাল (শনিবার) বিকেলে আমরা যুবলীগের কমিটি দিয়ে দেবো। আগামী সপ্তাহে আমরা আমাদের কেন্দ্রীয় সাব-কমিটিগুলো দিয়ে দেবো। নেত্রী আমাদের নির্দেশ দিয়েছেন।’ ‘সাব-কমিটির চেয়ারম্যান কয়েকজন বাকি ছিল। চার জন অলরেডি হয়ে গেছে। কমিটিগুলো বেশিরভাগ জমা হয়েছে। দুই-তিনটা বাকি আছে। এগুলো আমরা আগামী সপ্তাহে দিয়ে দেবো।’

জেলা-উপজেলা পর্যায়ের যেসব সম্মেলন হয়নি সেসব সম্মেলন করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘যে সম্মেলনগুলো হয়ে গেছে, সেখানে কমিটিগুলোর বিষয়ে আমাদের বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতারা খোঁজখবর নিচ্ছেন। ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ বাকি আছে, এগুলোও খুব তাড়াতাড়ি হয়ে যাবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com