1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার

এএসপি আনিসুল হত‌্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

ঢাকা: সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপনের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অ‌্যালামনাই অ্যাসোসিয়েশন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে সামনের আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী জামেল, সাবেক সভাপতি সোহেল পারভেজ, সাবেক সাধারণ সম্পাদক নুর হোসেন সৈকত, শাহাদাত হোসেন, স্বপ্ন  বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রকে নির্মমভাবে তারা হত্যা করেছে। তারা এই হত্যার মাধ্যমে একটি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে। অসুস্থতার কারণে ‘মাইন্ড এইড’ হাসপাতালের ভর্তির দুই মিনিটের মাথায় তারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যে হাসপাতালে তার চিকিৎসা হয়েছে সেটাকে মানসিক হাসপাতাল বলা যায় না। এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের ফাঁসি চাই।’ নিহত এএসপি আনিসুল করিম শিপনের পরিবারের দিকে নজর রাখার আহ্বান জানান তারা। তার মেয়ের পড়াশোনা খরচ যেন সরকার বহন করে সেই অনুরোধও করেন বক্তারা।

উল্লেখ‌্য, গত ৯ নভেম্বর দুপুরে আনিসুলকে মাইন্ড এইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তির কিছুক্ষণ পরই কর্মচারীরা তাকে পিটিয়ে হত‌্যা করে বলে অভিযোগ করে পরিবার। এ ঘটনায় নিহতের বাবা মুক্তিযোদ্ধা মো. ফাইজুদ্দীন আহম্মেদ বাদী হয়ে আদাবর থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটিতে এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের ৩৩ ব্যাচের ছাত্র আনিসুল করিম ৩১তম বিসিএসে পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। তার বাড়ি গাজীপুরে। সর্বশেষ তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনারের দায়িত্বে ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com