1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

রোমানিয়ায় করোনা রোগীদের আইসিইউ’তে আগুন, নিহত ১০

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : রোমানিয়ার পিয়াত্রা নেমত নামক স্থানের একটি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১০ জন। ওই কেন্দ্রের দায়িত্বে থাকা ডাক্তারসহ গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন ৮ জন। এমনটাই জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। খবর স্কাই নিউজ ও আল জাজিরার।

দেশটির জরুরি অবস্থার পরিদর্শক ইরিনা পোপা জানিয়েছেন, শনিবার ওই নিবিড় পরিচর্যা কেন্দ্রে আগুন ছড়িয়ে পরে। সে সময় সেখানে ১৬ জন রোগী চিকিৎসাধীন ছিল। তাদের মধ্যে ১০ জন মারা যায়।ডাক্তারসহ মোট ৮ জন গুরুতর অগ্নিদগ্ধ হন। তার মধ্যে ওই কেন্দ্রে দায়িত্বে থাকা একজন ডাক্তারও রয়েছেন। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন রোগীদের বাঁচানোর। সেটি করতে গিয়ে তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

রোমানিয়ায় এ পর্যন্ত মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৩ হাজার জন। ইউরোপিয়ান ইউনিয়নভূক্ত সবচেয়ে গরিব দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ হাজারের অধিক মানুষ। অবশ্য দেশটির স্বাস্থ্য ব্যবস্থা আগে থেকেই ভঙুর অবস্থায় ছিল। করোনার এ সময়ে তা আরও প্রকট হয়ে উঠেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com