1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

টাইফুন ‘ভামাকো’: ফিলিপাইনে মৃত বেড়ে ৪২

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : টাইফুন ‘ভামাকো’র আঘাতে সৃষ্ট বন‌্যা ও ভূমিধসে ফিলিপাইনে মৃতের সংখ‌্যা বেড়ে ৪২ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২০ জন।

গত বুধবার (১১ নভেম্বর) ফিলিপাইনের লুজন দ্বীপে ঝড়টি আঘাত হানে। তার মাত্র এক সপ্তাহ আগে এশিয়ার দেশটিতে গত সাত বছরের মধ‌্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন ‘গণি’ তাণ্ডব চালায়।

রোববার (১৫ নভেম্বর) ঝড়টি ভিয়েতনাম উপকূলে আছড়ে পড়তে পারে। এ সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার।

ঝড়ের প্রভাবে বিমানবন্দর এবং সৈকত বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। জেলেদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com