1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেড় বছর পর রাসেল মিয়া হত্যা রহস্য উদঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি শেরপুরে পশুখাদ্য প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা শেরপুরে প্রায় সাড়ে ৪ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় যুবলীগ নবগঠিত কমিটির শ্রদ্ধা

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

রাজনীতি ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তারা সেখানে বঙ্গবন্ধুসহ ১৫-আগস্টের সকল নিহতদের আত্মার শান্তি কামনায় পবিত্র ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এ সময় যুবলীগের প্রেসিডিয়াম-সদস্য শেখ ফজলে ফাহিম, মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন), শেখ সোহেল ও মঞ্জুরুল আলম শাহীন, সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান লিখিল, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, সুব্রত পাল, মো. মসিউল আলম ও ব্যারিস্টার শেখ ফজলে নাঈম সহ কেন্দ্রীয় যুবলীগের অন্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও গোপালগঞ্জ জেলা যুবলীগ সভাপতি জিএম সাহাবুদ্দিন আযম ও সাধারণ সম্পাদক এমবি সাইফ (বি মোল্লা) সহ বিভিন্ন জেলা থেকে আগত যুবলীগ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com