1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

আফগানিস্তান-ইরাক থেকে আরও সেনা প্রত্যাহারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র দ্রুত আফগানিস্তান এবং ইরাক থেকে আরো সেনা প্রত্যাহার করতে যাচ্ছে বলে জানিয়েছে পেন্টাগন।

আফগানিস্তানে অবস্থান করা সাড়ে ৫ হাজার সৈন্য সংখ্যা থেকে কমিয়ে ২ হাজার ৫০০ তে নামিয়ে আনার ঘোষণা দেবেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার বার্তা আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানায়।

পাশাপাশি পেন্টাগন আরো জানায়, ইরাকে বর্তমানে সেনা রয়েছে ৩ হাজার। এ থেকে সেনা কমিয়ে ২ হাজার ৫শ’তে নামিয়ে আনা হবে।

এর আগে ট্রাম্পের এ সিদ্ধান্ত সম্পর্কে সোমবার রয়টার্স রিপোর্ট প্রকাশ করলে সিনিয়র রিপাবলিকান ও ডেমোক্রেটদের নিন্দা শুরু হয়। তাদের আশঙ্কা সেনা প্রত্যাহারের এ সিদ্ধান্ত নিরাপত্তা এবং তালেবানদের সাথে ভঙ্গুর শান্তি আলোচনার ক্ষতি করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com