1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে ডপস এর উদ্যোগে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শনিবার, ২১ নভেম্বর, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা ‘ডপস’ এর মেধাবী শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) শেরপুরের নালিতাবাড়ি উপজেলার মধুটিলা ইকোপার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব মো. রাশেদুল ইসলাম। ডপস প্রতিষ্ঠাতা সেনা সদস্য মো. শাহিন মিয়া বিএসপি’র সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখন- বিশেষ অতিথি পিকেএসএফ এর জলবায়ু বিশেষজ্ঞ ড. ফজলে রাব্বী, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শারমিন পারভিন, নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, জুলগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহমেদ হোসেন জনি, জেসমিন আক্তার, শবনম মোস্তারি, শামিম হোসেন প্রমুখ। সমাবেশে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং ডপস সদস্য শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথি ২০১৯-২০ সেশনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ১৭ জন ডপস সদস্য দরিদ্র্র মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন।
উল্লেখ্য, ডপস প্রতিষ্ঠাতা সেনা সদস্য শাহিন মিয়া এ কাজের জন্য ইতিপূর্বে রাষ্ট্রপতি কর্তৃক বিশিষ্ট সেবা পদক এবং সর্বশেষ ২০২০ সালে জাতীয় শুদ্ধাচার পুরস্কার লাভ করেন। তার এ সংগঠনে বর্তমানে ৬ষ্ঠ শ্রেণি থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়–য়া দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর সংখ্যা রয়েছে ৩৫০ জন। বর্তমানে ঝড়ে পড়া থেকে শিক্ষা জীবনে ফিরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে প্রায় অর্ধশত শিক্ষার্থী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com