1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

১৩ মুসলিম দেশের নাগরিকদের ভিসা বন্ধ করেছে আমিরাত

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ১৩টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের নতুন করে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

আমিরাতের এই তালিকায় রয়েছে ইরান, তুরস্ক, সিরিয়া, পাকিস্তান, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, আলজেরিয়া, কেনিয়া, ইরাক, লেবানন, সোমালিয়া ও তিউনিসিয়া। ১৮ নভেম্বর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এই দেশগুলোর নাগরিকদের চাকরি ও পর্যটন ভিসা পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে আমিরাতের ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ তাৎক্ষনিকভাবে কোনো মন্তব্য করেনি।

এ ব্যাপারে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিরাপত্তা ইস্যুতে আফগানিস্তান ও পাকিস্তানসহ কয়েকটি দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে।

গত সপ্তাহে  পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, তাদেরসহ কয়েকটি দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করেছে আমিরাত। কী কারণে এটি বন্ধ করা হয়েছে তা জানতে খোঁজ নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com