1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী নালিতাবাড়ীতে অবৈধ ১৩টি চায়না দুয়ারি রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস মির্জা ফখরুল ইসলাম আলমগীর হলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলছে মেজাজ গরমের পর আমার কোনো গ‍্যারান্টি নাই: পরীমণি রাষ্ট্রপতির শপথ নিলেই এমপি-মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের ১৪৭তম আসর অনুষ্ঠিত চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন

কিংবদন্তি ম্যারাডোনার চিরবিদায়

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

স্পোর্টস ডেস্ক : কিংবদন্তি ফুটবলার দিয়োগো ম্যারাডোনা আর নেই। বুধবার (২৫ নভেম্বর) রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। এই সময় তার বয়স হয়েছিল ৬০ বছর।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নভেম্বরের প্রথম দিকে মস্তিষ্কে রক্তজমাট বাঁধার কারণে অস্ত্রোপচার হয় ম্যারাডোনার। হাসপাতাল থেকে বাসায় ফেরার দুই সপ্তাহ পর তার মৃত্যু হলো।

আর্জেন্টাইন নিউজ আউটলেট ক্লারিন বুধবার বাংলাদেশ সময় রাতে ম‌্যারাডোনার মৃত‌্যুর ব্রেকিং নিউজ দেয়। এ খবর প্রকাশের পর তা বিশ্বে আলোড়ন তোলে।

মস্তিষ্কে অস্ত্রোপচারের ৮ দিন পর গত ১১ নভেম্বর হাসপাতাল ছাড়েন ম্যারাডোনা। বুধবার সন্ধ্যা ৬টার দিকে বেসরকারি ওলিভোস ক্লিনিক থেকে তাকে বাড়িতে নেওয়া হয়। ওই সময় তাকে এক নজর দেখার জন্য অগণিত দর্শক ভিড় করেন এবং ছবি তোলেন। সেসময় তার অবস্থা জানতে ও ছবি তুলতে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সের পেছনে ছুটতে থাকেন আর্জেন্টাইন টিভি সাংবাদিকরা।

ম‌্যারাডোনার আইনজীবী মাতিয়াস মোরলাহাস বলেন, ‘অ্যালকোহল আসক্তি কাটানোর জন্য তার চিকিৎসা চলছিল। বিশ্বকাপ জয়ী ম্যারাডোনা সম্প্রতি স্বদেশি ক্লাব জিমন্যাসিয়ার কোচ হন।’

গত কয়েক বছর ধরে স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন ম্যারাডোনা। পাকস্থলীতে রক্তক্ষরণের কারণে ২০১৯ সালের জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হন তিনি।

অসুস্থবোধ করায় ২০১৮ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা ও নাইজেরিয়ার ম্যাচে শেষ পর্যন্ত খেলা দেখতে পারেননি তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com