1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

আমরা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছি, একে-অপরের সঙ্গে নয়: বাইডেন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় বুধবার ‘থ্যাঙ্কসগিভিং ডে’ উপলক্ষ্যে বক্তৃতা দেন। সেখানে তিনি উল্লেখ করেন যুক্তরাষ্ট্র করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধে লিপ্ত, একে-অপরের সঙ্গে নয়। তিনি সকলকে বিভাজন ও বিভেদ ভুলে একসঙ্গে মহামারির বিরুদ্ধে লড়াই করার আহব্বান জানিয়েছেন।

বাইডেন বলেছেন, ‘আমাদের মনে রাখতে হবে আমরা মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছি। একে-অপরের সঙ্গে নয়। ভাইরাসের বিরুদ্ধের যুদ্ধে আমাদের মেরুদণ্ড শক্ত রাখতে হবে। আমাদের প্রচেষ্টাগুলোতে দ্বিগুণ করতে হবে। যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে পুনরায় কথা দিতে হবে। এই ভাইরাস আমাদের ব্যথিত করছে, প্রাণ কেড়ে হচ্ছে, হতাশা বাড়িয়ে দিচ্ছে।’

‘আমি বিশ্বাস করি আপনারা সর্বদা আপনাদের প্রেসিডেন্টের কাছ থেকে সত্যটা শুনতে চান। সত্য বলতে আমাদের এই ভাইরাসের সংক্রমণ রুখতে হবে। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে আমরা আমাদের ডাক্তার, নার্স ও প্রথম সারির মেডিকেল কর্মীদের কাছে ঋণী, আমরা আমাদের দেশবাসী ও নাগরিকদের কাছে ঋণী।’ যোগ করেন তিনি

এরপর তিনি সকলকে এ বছরের ‘থ্যাঙ্কসগিভিং ডে’ ঘটা করে পালন না করে সংক্ষিপ্ত আকারে করার আহব্বান জানান। তিনি নিজেও এবার কেবল তার স্ত্রী জিল, কন্যা ও নাতি-নাতনীদের সঙ্গে এই দিনটি উদযাপন করবেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com