1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

গুজরাটে করোনা হাসপাতালে আগুনে ৫ রোগীর মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের রাজকোটে করোনার একটি বিশেষায়িত হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ৫ রোগীর মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (২৭ নভেম্বর) রাতের প্রথম প্রহরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা জে বি থিভা বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত সেখানে ছুটে যাই এবং উদ্ধার তৎপরতা শুরু করি। তবে আগুনের কারণ জানা যায়নি। সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

এর আগে গত আগস্টে আহমেদাবাদে একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে ৮ করোনা রোগীর মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com