1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছয় গোল, হ্যাটট্রিক, দুই লাল কার্ড, পা ভাঙাসহ কানাডা-কাতারের নাটকীয় ম্যাচ এক আঘাতে দুই শান্তিচুক্তি ভেঙে দিতে চান নেতানিয়াহু সংসদে যারা আছেন, কেউ ঋণখেলাপি না: স্বরাষ্ট্রমন্ত্রী স্ত্রীকে আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা আলভী কারাগারে পুশ-ইন বন্ধে বাংলাদেশ–ভারতকে আলোচনায় বসার আহ্বান জাতিসংঘের সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা শেরপুরে ব্র্যাক এর উদ্যোগে দুই নারীকে পাওয়ার টিলার প্রদান জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

যুক্তরাষ্ট্রে দ্রুত গতিতে বাড়ছে কর্মহীন মানুষের সংখ্যা

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে কর্মহীন মানুষের সংখ্যা দিন দিন সংখ্যা বাড়ছে। করোনাভাইরাস মহামারির ফলে বেকারের সংখ্যা দ্রুত গতিতে বেড়েই চলছে। মহামারিতে যুক্তরাষ্ট্রে যত লোক বেকার হতে পারেন বলে ধারণা করছিলেন বিশেষজ্ঞরা, বাস্তবে কর্মহীন লোকের সংখ্যা বাড়ছে তার চেয়ে অনেকাংশেই বেশি।

যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের প্রতিবেদন অনুসারে, দেশটিতে গত শনিবার (২১ নভেম্বর) তারিখ শেষ হওয়া সপ্তাহে কাজ হারিয়ে সরকারের কাছে বেকারত্ব সুবিধার জন্য আবেদন করেছেন অন্তত ৭ লাখ ৭৮ হাজার মানুষ, যা অর্থনীতিবিদদের ধারণার চেয়ে প্রায় অর্ধলাখ বেশি।

তবে বেকারের সংখ্যা বাড়লেও ধীরে ধীরে তাদের জন্য বরাদ্দ আর্থিক সহায়তা কমাতে শুরু করেছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রে বেকারত্ব সুবিধা পাচ্ছেন এমন লোকের সংখ্যা গত দুই সপ্তাহ ধরেই কমছে।

এদিকে করোনার সংক্রমণ বাড়ছে, অন্যদিকে আর্থিক সুবিধাও বন্ধ হয়ে যাচ্ছে- এমন দ্বিমুখী সংকটে নাজেহাল অবস্থা অনেক মার্কিনির। গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে আবারও হু হু করে বাড়তে শুরু করেছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। এর মধ্যে প্রিয়জনের সঙ্গে থ্যাংকসগিভিং পালন করতে অনেকেই দেশটির বিভিন্ন প্রান্তে ছুটে গেছেন। ফলে যুক্তরাষ্ট্রজুড়ে আবারও ব্যাপক হারে করোনার প্রকোপ বেড়ে যাওয়া আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com